কুমিল্লায় সন্ত্রাসী হামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন। আহত দুজন হলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ-সমাজকল্যাণ সম্পাদক কবির হোসেন ভূঁইয়া ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) লিটন দেওয়ান দুই নেতার ওপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।