প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে গতকাল সোমবার আটক করেছে পুলিশ। তিনি পাহাড়পুর ইউনিয়নের শর্মাকান্দা গ্রামের মজিবর রহমানের ছেলে। পুলিশ বলেছে, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পারিবারিক গাড়িচালক।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গুলশানে জঙ্গি হামলার সময় নাসির উদ্দিন সেখানকার রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন। সিসিটিভির ফুটেজে তাঁকে এভাবেই দেখা গেছে। মুরাদনগর থানার পুলিশ তাঁকে খবর দিয়ে ঢাকা থেকে বাড়িতে ডেকে আনে। গতকাল দুপুরে তাঁকে থানায় নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা মাহবুবুর রহমান মুরাদনগর থানায় এসে নাসির উদ্দিনকে ঢাকায় নিয়ে যান।