প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা না থাকলেও প্রয়োজনে কাজে লাগানোর জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। কুমিল্লা সিটিতে ৩০ মার্চ ভোট গ্রহণ করা হবে।
নুরুল হুদা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে, তারা কমিশনকে পূর্ণ সহযোগিতা করবে। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা অনিয়মে জড়ালে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গি হামলা বা নাশকতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।