কুমিল্লায় স্বর্ণ ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর সাড়ে ৪ শতাংশ প্রত্যাহার করে দেড় শতাংশ ভ্যাট নির্ধারণের দাবিতে গতকাল বুধবার সারা দিন কুমিল্লা মহানগরের স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। জেলার ১৬ উপজেলার ৩০০টি দোকানের ব্যবসায়ীরা ওই কর্মসূচিতে অংশ নেন।