কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় গতকাল রোববার বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার বারপাড়া এলাকার লাল মিয়ার ছেলে আলী আকবর (৬৫) ও যশপুর এলাকার সুলতান মিয়ার ছেলে ফরহাদ (২৫)।এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বিকেলে উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের মধ্যেই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলী আকবর ও ফরহাদ মারা যান। আহত অন্য চারজন ইজিবাইকের যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।লালমাই হাইওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।