কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে গাছবাহী ট্রাকের চাপায় রিকশাচালকসহ তিনজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী গাছবাহী একটি ট্রাক মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি একটি রিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক রিকশাচালকসহ তিনজনের মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।