কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাকসাম-নোয়াখালী সড়কে গতকাল মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌনে ছয়টার দিকে লাকসাম পৌর শহরের বাইপাস আজিজ মিয়ার স মিলসংলগ্ন সড়কে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে নোয়াখালীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারুনুর রশিদ (৫২) নামের এক যাত্রী নিহত হন। আহত হন আরও ১১ জন। নিহত ব্যক্তির বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামে। হতাহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী।