কুমিল্লায় হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগরে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন ও একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কাউসার মিয়া, রফিকুল ইসলাম ও জাকির হোসেন। ছয় মাসের সশ্রম কারাদণ্ড পাওয়া আসামি হলেন খলিলুর রহমান। প্রধান আসামি কাউসার মিয়ার ফাঁসি চেয়ে বাদী উচ্চ আদালতে আপিল করবেন বলে রাষ্ট্রপক্ষের এপিপি আবু তাহের নিশ্চিত করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ৪ জুন সকালে মুরাদনগর উপজেলার কোদালকাটা গ্রামে দুই শতক জমি ও পাওনা টাকা নিয়ে আবদুল মমিন নামের এক ব্যক্তিকে হত্যা করে কাউসার মিয়ার নেতৃত্বে কয়েকজন। এ ঘটনায় ওই দিনই নিহত ব্যক্তির বাবা কালু মিয়া মুরাদনগর থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।