কুমিল্লায় হরতালের পক্ষে-বিপক্ষে ছাত্রলীগ ও ছাত্রদলের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ ও ছাত্রদল। গতকাল বুধবার বিকেলে জেলা ছাত্রলীগ হরতালের বিপক্ষে শহরের কান্দিরপাড়ে মিছিল করে। পরে তারা শহরের রামঘাটের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু, বর্তমান সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ। সমাবেশে বক্তারা হরতাল প্রতিহত করার ঘোষণা দেন।অন্যদিকে হরতালের পক্ষে জেলা ছাত্রদল শহরের কান্দিরপাড়ে বিক্ষোভ মিছিল করে। এতে অংশ নেন জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।