প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় সাত দফা বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার কুমিল্লা নগরে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা। বেলা ১১টায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
দাবিগুলো হচ্ছে নির্বাচন কমিশনে একজন যোগ্য সংখ্যালঘু প্রতিনিধি প্রদান, সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, শাহাবুদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন এবং পৃথক নয় বরং যুক্ত নির্বাচনের ভিত্তিতে সিটি করপোরেশন নির্বাচনের আদলে জাতীয় সংসদে ‘ধর্মীয়-জাতিগত’ সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য ৬০টি আসন সংরক্ষণ করা।