কুমিল্লায় হয়ে গেল তথ্য আপা বৈঠক

তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করে। তথ্য আপা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।
আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। সদর উপজেলার সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আয়োজন করা হয় ওই বিশেষ উঠান বৈঠক। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে বৈঠক প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহ আলম, যুদ্ধকালীন কোতোয়ালি থানার কমান্ডার আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ।
তথ্যকেন্দ্রে নারীদের বিনা মূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেওয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।