কুমিল্লায় ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মার্চ থেকে কুমিল্লা জেলার ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে হোমনা, মেঘনা, তিতাস ও মুরাদনগর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। পর্যায়ক্রমে অন্য ১২টি উপজেলার কাজ শুরু হবে।গত রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ-সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির এক সভায় ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। কুমিল্লার জেলা প্রশাসক ও কমিটির আহ্বায়ক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে ওই বৈঠক হয়।বৈঠকে সিদ্ধান্ত হয়, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত এবং মৃতদের নাম বাদ দিতে হবে। অবৈধভাবে ভুয়া ভোটার করা যাবে না। প্রতি এক হাজার ৫০০ জন লোকের জন্য একজন তথ্য সংগ্রহকারী থাকবেন।জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান প্রথম আলোকে জানান, ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে হোমনা, মেঘনা, তিতাস ও মুরাদনগর উপজেলার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। ওই কাজ চলবে ১৯ মার্চ পর্যন্ত। আর সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা হবে ২১ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত।দ্বিতীয় পর্যায়ে ১৯ থেকে ২৮ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। এতে মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলায় তথ্য সংগ্রহ করা হবে। ওই এলাকার ভোটারদের ছবি তোলা হবে ২৯ জুন থেকে ৬ অক্টোবর পর্যন্ত।তৃতীয় পর্যায়ে ৪ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে ছবি তোলা হবে ১৪ অক্টোবর থেকে ২০১৩ সালের ২০ জানুয়ারি পর্যন্ত। এ পর্যায়ে চান্দিনা, দাউদকান্দি, দেবীদ্বার ও বরুড়া উপজেলার বাসিন্দারা ভোটার হতে পারবেন।চতুর্থ পর্যায়ে ২০১৩ সালের ১৮ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। ছবি তোলা হবে ২৮ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। এতে আদর্শ সদর, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ের বাসিন্দারা ভোটার হবেন।