কুমিল্লায় ১০১টি ভবন ঝুঁকিপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০১টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ভবনগুলো ভাঙা হবে বলে জানিয়েছেন মেয়র মো. মনিরুল হক।মনিরুল হক বলেন, গণপূর্ত বিভাগ, ব্যক্তিমালিকানাধীন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের অধীনে বেশ কিছু ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভবন সরিয়ে নেওয়ার জন্য গতকাল সোমবার থেকে চিঠি দেওয়া শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনগুলো ভাঙা না হলে সিটি করপোরেশন সেগুলো গুঁড়িয়ে দেবে।কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, ‘ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন ভবন ভাঙার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। সাভারের মতো কোনো ট্র্যাজেডি যেন কুমিল্লায় না হয়, সে জন্য সিটি করপোরেশন সতর্ক রয়েছে।’