কুমিল্লায় ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋণখেলাপি, অসম্পূর্ণ হলফনামা ও সনদ না থাকায় কুমিল্লা জেলার নয়জন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন নাঙ্গলকোটে এ টি এম জসিম উদ্দিন, শাহজাহান কবির, সামছুল হক ও মো. বাবুল ইসলাম; চৌদ্দগ্রামে শাহআলম চৌধুরী, নূর আহাম্মদ, পেয়ার আহাম্মদ পাটওয়ারী; বুড়িচংয়ে মো. মাহফুজুর রহমান ও তিতাসের মোস্তাক ভূঁইয়া। ভাইস চেয়ারম্যান পদে নাঙ্গলকোটে মো. ইউসুফ ভূঁইয়া ও মফিজুর রহমান এবং বুড়িচংয়ে আবদুছ সালাম, সামসুন নাহার ও সালমা আক্তার।