প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টিতে ও ১৭টি পদের বাকি ছয়টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ ও বামদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গতকাল ফল ঘোষণা করা হয়।
জয়ী বিএনপি-সমর্থিত ব্যক্তিরা হলেন সভাপতি নাজমুস সাদাত, সহসভাপতি হারুন অর রশিদ, সম্পাদক শরিফুল ইসলাম, সহসম্পাদক মাহবুবুল হক, কোষাধ্যক্ষ শওকত হোসেন, এনরোলমেন্ট সম্পাদক জালাল উদ্দিন, আপ্যায়ন সম্পাদক মফিজুল ইসলাম; কার্যকরী আবু তাহের, আলমগীর হোসেন, মোহাম্মদ আলী ও মোশাররফ হোসেন। আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা হলেন সহসভাপতি লিয়াকত আলী, গ্রন্থাগার সম্পাদক আমির হোসেন খান, সহ এনরোলমেন্ট সম্পাদক নাজমুন নাহার; কার্যকরী সদস্য আজহারুল ইসলাম, জালাল আহমেদ ও সাদেক হোসেন।