কুমিল্লায় ৩১ জানুয়ারি মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে গতকাল শনিবার বিকেলে কুমিল্লায় বিএনপির তিন নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নগরের টাউন হল মাঠে ওই সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়। মির্জা ফখরুল ইসলাম মুক্তি পরিষদের ব্যানারে ওই সমাবেশ হয়। তবে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হকের অনুসারীরা মহড়া দেন। বিকেল চারটায় পরিষদের আহ্বায়ক ওবায়দুল কবীরের সভাপতিত্বে ওই সমাবেশ হয়।