কুমিল্লায় ৩১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ২৫টি ইটভাটা ও ছয়টি খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই৷ গুণগত মান যাচাই ছাড়া পণ্য উত্পাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে গতকাল রোববার কুমিল্লার জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাগুলো করা হয়৷
এর মধ্যে চৌদ্দগ্রামের ১২টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নাঙ্গলকোট, লাকসাম ও সদর দক্ষিণের ১৯ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করেন আরেক মাঠ কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ৷
বিএসটিআই সূত্রে জানা গেছে, গত ২৮ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিএসটিআই, চট্টগ্রামের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ, লাকসাম, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার অধিভুক্ত ৫০টি ইটভাটা ও ১০টি খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়৷