কুমিল্লায় ৫০ জনকে গৃহঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৫০ জন দুস্থ মাকে ৩৫ হাজার টাকা করে গৃহঋণ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার কার্যালয়ে ওই ঋণ বিতরণ করা হয়।বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে গৃহায়ণ তহবিলের আওতায় ওই প্রকল্প নেওয়া হয়েছে। এইড কুমিল্লা প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ উপলক্ষে এক আলোচনা সভা হয়।আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী প্রমুখ।