কুমিল্লায় ৬১ হাজার নিষিদ্ধ বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকা থেকে গতকাল বুধবার নিষিদ্ধ ৬১ হাজার ৪০টি যৌন উত্তেজক হটেগ্রা বড়ি, ৩২৩টি প্রাকটিন সিরাপ ও ২১৫টি থ্রিপিস উদ্ধার করেছেন ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, তাদের একটি বিশেষ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসা এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে এগুলো উদ্ধার করে। তবে এর মালিকের কোনো খোঁজ মেলেনি।৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেজর ইসতেয়াক আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।