কুমিল্লায় ৬৭ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় মাদক ব্যবসার অভিযোগে গত বুধবার রাতে আবদুল হালিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করে।জেলার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, বুধবার গভীর রাতে পুলিশ শহরের দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মাদক ব্যবসায়ী আবদুল হালিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি কক্ষের সোফার নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে হালিমের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী গোবিন্দপুর এলাকার অপর একটি বাড়িতে রাখা শোকেসের ভেতর থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।