কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রসৈকত কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হাইর পয়েন্টে একটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। গত সোমবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ট্রলারের জেলেদের কাছ থেকে জানা গেছে, দুটি ট্রলারে করে আসা জেলেবেশী ২০-২৫ জন সশস্ত্র জলদস্যু করিম মাঝির ট্রলারের (নামবিহীন ট্রলার) কাছে এসে গুঁড়া মরিচ ছিটিয়ে নয় জেলেকে জিম্মি করে তাদের ট্রলারে নিয়ে বেধড়ক হাতুড়িপেটা করে। এতে মাঝি আবদুল করিম, জেলে সেলিম মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন, রুবেল, পারভেজ, রবিউল, স্বপন ও আবদুল জলিল আহত হন। এ সময় জলদস্যুরা ট্রলারে থাকা মাছ, জ্বালানি লুট করে নিয়ে যায়।
আবদুল করিম মাঝিকে গতকাল মঙ্গলবার বিকেলে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জেলেদের বাড়ি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজিব গ্রামে।