প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় চার ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার (গতকাল) ভোরে এই নৌপথে কুয়াশা পড়তে থাকে। এতে করে লঞ্চ, ফেরিসহ সব নৌযান চলাচলে বিঘ্নিত হয়। ভোর সাড়ে চারটা থেকে ঘন কুয়াশা পড়তে থাকলে প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে নৌযান ছাড়া বন্ধ করে দেওয়া হয়। এর প্রায় ৩০ মিনিট পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে নৌযান ছাড়া বন্ধ করা হয়। সকাল সোয়া আটটার পর কুয়াশা কমে এলে আবার নৌযান চলাচল শুরু হয়।