প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আজ ১২তম বর্ষ পূর্তি। ২০০৩ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিকে (বিআইটি) প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ, আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান কর্মসূচির জন্য নাম অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া টেকনিক্যাল পোস্টার সেশন উদ্বোধন, টেকনিক্যাল সেমিনার, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হবে। সেই সঙ্গে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের গবেষণাগার উন্মুক্তকরণ, প্রীতি ফুটবল ম্যাচ, কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।