কুয়েতে চার বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের জাহারার আমগারায় গত শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত ও নয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর ইউএনবির।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের ইসরাফিল, মাদারীপুরের শওকত, মানিকগঞ্জের নাসির উদ্দিন ও নাজির আহমেদ।