কুরিয়ারে পিস্তল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ের কাছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে গতকাল রোববার ১৬টি গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসে বুকিং দিতে এলে এক কর্মচারীর সন্দেহ হয়।পরে প্যাকেট খুলে অস্ত্র ও গুলি পাওয়া যায়। তবে ওই ব্যক্তি আগেই পালিয়ে যান।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ