প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবি সদস্যরা মাগুরার বিষয়খালিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে গতকাল সোমবার ভোরে তল্লাশি চালিয়ে শাড়ি, বলবর্ধক সাত লক্ষাধিক বড়িসহ, ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। বিজিবির দাবি, আটক করা পণ্যের দাম ছয় কোটি টাকার বেশি। বিজিবি ৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান গতকাল ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। চুয়াডাঙ্গা প্রতিনিধি