কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিউর রহমান খানসামিউর রহমান খানের কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির বাসভবনে (সড়ক-৭, বাড়ি-৫০০/এ) অনুষ্ঠিত হবে। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। সামিউর রহমান খান সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেলে। কুলখানিতে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সংশোধনী: প্রথম আলোয় প্রকাশিত খবরে সামিউর রহমান খানের কুলখানি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছিল। প্রকৃতপক্ষে তাঁর কুলখানি আজ শুক্রবার। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।