কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিদুর রহমাননবাবপুর রোড দোকান মালিক সমিতির প্রতিষ্ঠা-কালীন সদস্য ব্যবসায়ী হামিদুর রহমানের (৫৪) কুলখানি কাল শনিবার বাদ আসর ২৪/সি/১ তোপখানা রোডে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি গত বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। মোস্তাক আহমদ চৌধুরীবাটা শু কোম্পানি বাংলাদেশ লিমি-টেডের সাবেক মহাব্যবস্থাপক মোস্তাক আহমদ চৌধুরীর (৭২) কুলখানি আজ শুক্রবার বাদ আসর বারিধারা ডিওএইচএস মসজিদে (৫ নম্বর রোড) অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তিনি গত শনিবার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।