কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিদ্দিকুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অব-সরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মরহুম এ কে এম সিদ্দিকুর রহমানের কুলখানি আজ ৭ মে। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের বড় ছেলে শফিকুর রহমানের ঢাকার শ্যামলীর রোজ গার্ডেন ভবনে কোরআনখানি, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।অধ্যাপক এম ইন্নাস আলীজাতীয় অধ্যাপক এম ইন্নাস আলীর কুলখানি আজ ৭ মে বাদ মাগরিব আণবিক শক্তি কমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থীসহ সব শুভানুধ্যায়ীকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। অধ্যাপক এম ইন্নাস আলী গত ৩ মে ৯৪ বছর বয়সে মারা যান। বিজ্ঞপ্তি।