কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরহাদ বিন মান্নানফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির পরিচালক মরহুম মেজর জেনারেল আবদুল মান্নান সিদ্দিকীর ছেলে ফরহাদ বিন মান্নানের কুলখানি আজ ১০ মে। এ উপলক্ষে আজ বাদ মাগরিব মরহুমের বনানীর ডিওএইচএসের বাসভবনে (বাড়ি নং-৮৩, সড়ক নং-৬) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ফরহাদ বিন মান্নান গত ৭ মে রাতে তাঁর ডিওএইচএস বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।