কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাবিয়া খাতুনদৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রচার বিভাগের ব্যবস্থাপক মো. মনির উদ্দীনের মা রাবিয়া খাতুনের কুলখানি আজ ২৮ মে শুক্রবার। এ উপলক্ষে তাঁর নিজ বাসভবনে (১৪৭/১৪৮, নতুন উপশহর, যশোর) কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থেকে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মীর আজিজুর করিমমুক্তিযোদ্ধা মীর আজিজুর করিমের কুলখানি আজ শুক্রবার ঢাকার রাজারবাগের বাগপাড়ার বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। মীর আজিজুর করিম গত মঙ্গলবার ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় কুমিল্লার লাকসামে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। আজিজুর করিম বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।