কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজা হকসাবেক উপসচিব ও অর্থ উপদেষ্টা মোহাম্মদ নুরুল হকের স্ত্রী ফিরোজা হকের কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির (সানসাইন, বাড়ি-৮৬, সড়ক-৭/এ) বাসভবনে অনুষ্ঠিত হবে। কুলখানিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ফিরোজা হক গত সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিনই ধানমন্ডির ঈদগাহ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লার পয়ালগাছা পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।