কুলখানি
নজমূল হাসান জাহেদহবিগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ ও প্ল্যান্টার্স গ্রুপের চেয়ারম্যান নজমূল হাসান জাহেদের কুলখানি আজ শুক্রবার বাদ আসর রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নজমূল হাসান গত সোমবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।বেগম মুনিরা আতিকসাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম আতিকুর রহমানের স্ত্রী বেগম মুনিরা আতিকের কুলখানি আজ শুক্রবার বাদ আসর ঢাকার বনানীতে নিজ বাসভবনে (গুলজার-ই-রহমত, বাড়ি-৯৮, রোড-২৫, ব্লক-এ) অনুষ্ঠিত হবে। কুলখানিতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের যোগ দিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে। তিনি ১৮ আগস্ট বুধবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।