কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাফিজুন্নেসা চৌধুরীনারায়ণগঞ্জের ভাষাসৈনিক হাফিজুন্নেসা চৌধুরীর কুলখানি আজ বুধবার নারায়ণগঞ্জে তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে শরিক হয়ে মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। হাফিজুন্নেসা চৌধুরী (৭৮) ২৬ সেপ্টেম্বর ভোরে ঢাকায় নিজ ছেলের বাসায় ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন তিনি নারায়ণগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।