কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসনে আরা হুসনে আরার কুলখানি আজ সোমবার বাদ এশা রাজধানীর পল্লবীর দ্বিতীয় পর্বে তাঁর মেয়ের বাড়িতে অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে ৮৫ বছর বয়সে হুসনে আরা ওই বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। হুসনে আরা কুমিল্লার মুরাদনগরের আন্দিকুট গ্রামের প্রয়াত পীর সাহেব সৈয়দ গোলাম বতুলের মেয়ে। স্বামী তৎকালীন পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির সদস্য কুমিল্লার মুন্সেফবাড়ির আবদুল মোমেনকেও হারিয়েছেন তিনি বিয়ের কয়েক বছর পর। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে সুলতানা বেগম, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। স্বজন ও শুভানুধ্যায়ীদের আজ কুলখানিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন তাঁর নাতি এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান প্রধান মোহাম্মদ সানাউল্লাহ ও স্থপতি মোহাম্মদ ফয়েজউল্লাহ। বিজ্ঞপ্তি।