কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালেহা ওসমানবিশিষ্ট কথা-সাহিত্যিক শওকত ওসমানের স্ত্রী ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের মা সালেহা ওসমানের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বিকেল সাড়ে চারটায় ঢাকার বাসভবনে (৫ সেগুনবাগিচা, কনকর্ড টাওয়ার) মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সালেহা ওসমান ১৩ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। বাসস।আবদুল হাকিম নোয়াখালীর চাট-খিল উপজেলার দত্তেরবাগ গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হাকিমের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি গত মঙ্গলবার ইন্তেকাল করেন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।