কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম মোস্তফা টাঙ্গাইলের মির্জা-পুর উপজেলার ৩ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি শুভূল্যায় আজ বাদ জুমা কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকনের বাবা। বিজ্ঞপ্তি।ইফফাত আরা আউয়ালইফফাত আরা আউয়ালের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমের নিজ বাসভবনে (সড়ক-৯ এ, বাড়ি-২৩, ধানমন্ডি) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি মরহুম এ কে এম এ আউয়ালের স্ত্রী ও বেঙ্গল সিভিল সার্ভিসের কর্মকর্তা মরহুম এ এইচ সাইদুল্লাহর মেয়ে। বিজ্ঞপ্তি।