কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আসাফ উদ্দৌলামুক্তিযোদ্ধা ও সাংবাদিক মো. আসাফ উদ্দৌলার কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ আসর মিরপুরের মধ্য পীরেরবাগের বায়তুল মামুর জামে মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আসাফ উদ্দৌলা (৭২) গত বুধবার সন্ধ্যায় মিরপুরে তাঁর বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দৈনিক গণকণ্ঠ ও জনকণ্ঠ-এর প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় আসার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিজ্ঞপ্তি।