কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া বেগম
ফেনী শহরে বাসিন্দা রোকেয়া বেগমের কুলখানি আজ বুধবার। এ উপলক্ষে আজ দুপুরে জেলা শহরের তাকিয়া রোডে মরহুমার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদের মা। ফেনী অফিস|

মৃত্যুবার্ষিকী
এ কে এম হাফিজউদ্দিন
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি), রাষ্ট্রদূত ও সাবেক শিল্পমন্ত্রী এ কে এম হাফিজউদ্দিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ১০ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁর মেয়ে সেলিনা খালেক। উল্লেখ্য, হাফিজউদ্দিন তৎকালীন পূর্ব পাকিস্তানের পিআইডিসির প্রথম চেয়ারম্যানও ছিলেন। বিজ্ঞপ্তি।

ডা. বদরুল আলম
ভাষাসৈনিক ডা. বদরুল আলমের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ১০ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ বুধবার পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিল আয়োজন এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বদরুল আলম ১৯২৯ সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারিতে নির্মিত প্রথম শহীদ মিনারের নকশা তিনিই তৈরি করেছিলেন। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে বদরুল আলমকে ‘একুশে পদক’ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।