কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিনা ইসলাম
সেলিনা ইসলামের কুলখানি আজ ২৬ ডিসেম্বর, শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ আসর মরহুমার উত্তরার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি সাবেক সচিব মরহুম নজরুল ইসলামের স্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আবিদা ইসলামের মা। বিজ্ঞপ্তি।

এনামুল হক চৌধুরী
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মুক্তিযোদ্ধা মেজর (অব.) এনামুল হক চৌধুরীর কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে সকালে সাতবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।