কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস আরা খানইউনিভার্সিটি উইমেনস ফেডারেশন কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস আরা খানের কুলখানি শুক্রবার বনানীর বাসভবনে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়, বন্ধু ও শুভানুধ্যায়ীদের এতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। নার্গিস আরা খান গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। গতকাল বুধবার জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রয়াত প্রকৌশলী শফিউল্লাহ খানের স্ত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের খালা। বিজ্ঞপ্তি।