কুলখানি
সুরুজ ভূইয়াবিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লা শহরের চম্পকনগরের (সাতোরা-ভূইয়াবাড়ি) বাসিন্দা সুরুজ ভূইয়ার কুলখানি আজ শুক্রবার বাদ আসর মরহুমের চম্পকনগরের বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে সবাইকে শরিক হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সুরুজ ভূইয়া ৭ নভেম্বর দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মরদেহ মঙ্গলবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি কুমিল্লার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়া ও কুমিল্লা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভূইয়ার বাবা। বিজ্ঞপ্তি।মোহাম্মদ সাইদুর রহমানপুলিশের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান (৯০) গত ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। ঢাকার উত্তর বাড্ডায় সাঁতারকুল রোডের বাসভবনে আজ শুক্রবার বাদ আসর মরহুমের কুলখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।