কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহা. শামশুজ্জোহা
রাজশাহী মহানগরের বাসিন্দা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহা. শামশুজ্জোহার কুলখানি আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি নাটোরের গোপালপুর শিবপুরে (খানপাড়া) বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-বন্ধু ও স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। শামশুজ্জোহা (৭০) গত ১৪ মার্চ শনিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

হোসনে আরা বেগম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সমাজসেবক মরহুম আওরঙ্গজেব চৌধুরীর সহধর্মিণী হোসনে আরা বেগমের কুলখানি আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ সকাল ১০টায় বাড়বকুণ্ড দক্ষিণ রহমতনগর নিজ বাড়িতে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও গরিব মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। তাঁর বড় ছেলে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এম ফেরদৌস চৌধুরী পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি।