কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ খালেক দৈনিক ইত্তেফাক-এর জ্যেষ্ঠ সহসম্পাদক মোহাম্মদ নাদিমের বাবা এম এ খালেকের (৬৫) কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর মরহুমের মিরপুরের বাসভবনে (বাড়ি-১৭, সড়ক-২, ব্লক-এ, সেকশন-১, মিরপুর, ঢাকা-১২১৬) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এম এ খালেক গত মঙ্গলবার ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।ফাতেমা খাতুনসাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পিডিবি ও আরইবির সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেকের স্ত্রী ফাতেমা খাতুনের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে (আল্লাহ মসজিদ) পরিবারের পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই দোয়া মাহফিলে শামিল হতে অনুরোধ জানানো যাচ্ছে। ফাতেমা খাতুন ১৬ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।