কুলখানি
মনিরুল ইসলামজামালপুরের বাসিন্দা মেজর (অব.) মনিরুল ইসলামের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে জামা-লপুর শহরের শহীদ হারুন সড়কে বাদ জুমা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ পরিচিত ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। মনিরুল ২০ জানুয়ারি রাতে টাঙ্গাইলের ঘাটাইলে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। বিজ্ঞপ্তি।নাজির আহম্মদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় গ্রামের সমাজসেবক নাজির আহম্মদের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে নিজ বাড়িতে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং বাদ জুমা কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।চেহলাম জালালউদ্দিনশিক্ষাবিদ জালাল-উদ্দিনের চেহলাম আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ জুমা পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর ছেলে এ এইচ এম রওশন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান। বিজ্ঞপ্তি।