কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শওকত জামিল খান ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক শওকত জামিল খানের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর বরিশাল শহরের কাঠপট্টির পৈতৃক নিবাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।আফতাবুর রহমান আফতাবুর রহমানের (৭২) কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের বাসভবনে (১২৮, বণিকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে হাজির থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। গত মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি। কোব্বাদ আহম্মদফেনী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি কোব্বাদ আহম্মদের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবনে কোরআনখানি, দোয়া, মিলাদ মাহফিল এবং কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের সব শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়স্বজনকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ৬ মার্চ তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, ফেনী।