কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিলা আফরোজাসাংবাদিক শিলা আফরোজার কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে মরহুমার পল্লবীর বাসভবনে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর শিলা আফরোজা গত মঙ্গলবার ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সহসভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. সাইদুজ্জামানের স্ত্রী। বিজ্ঞপ্তি।