কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসিরুন নেছাবেগম বসিরুন নেছার কুলখানি উপলক্ষে আজ শুক্রবার কুমিল্লার বরুড়া উপজেলার গোহালিয়া ভূঁইয়া বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বসিরুন নেছা চিত্রশিল্পী মাসুক হেলালের মা। বিজ্ঞপ্তি। সালেহা বেগম রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হকের মা সালেহা বেগমের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ জুমা সাংসদের বাগমারার সাকোয়ার ব্যবসা প্রতিষ্ঠান সালেহা ইমারত কোল্ডস্টোরেজে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও এলাকার লোকজনকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।