কুলখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি শামীম পারভেজের কুলখানি আজ বৃহস্পতিবার বাদ আসর ময়মনসিংহ শহরের কাশর লাকিবাড়ি রোডে মরহুম মহিউদ্দিনের বাসায় অনুষ্ঠিত হবে। এতে কবির আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া কাল শুক্রবার ময়মনসিংহ সাহিত্য সংসদের পাঠচক্র ‘বীক্ষণ’ এ তাঁর স্মরণসভা হবে। শামীম পারভেজ (৪৫) গত শনিবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিজ্ঞপ্তি।