কুলখানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ কিসমত আলীনওগাঁ শহরের দক্ষিণ পাড়নওগাঁ নিবাসী মোহাম্মদ কিসমত আলীর কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ জুমা দক্ষিণ পাড়নওগাঁ জামে মসজিদসহ মরহুমের গ্রামের বাড়ি বিলপালসা এবং বোদলা ও তেবাড়িয়ার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কিসমত আলী বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মোখলেসুর রহমানের বাবা। বিজ্ঞপ্তি।